1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২৫কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ……জনপ্রশাসন উপদেষ্টা বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত 

মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি, জিডি

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

মাদকবিরোধী সংবাদ প্রচার করায় সাংবাদিককে সপরিবারে প্রাণনাশের হুমকি, জিডি

এসএম রুবেল ইনভেস্টিগেশন টীম অফ ক্রাইম সিন চাঁপাইনবাবগঞ্জ | ১৯ এপ্রিল, ২০২৬।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আব্দুল ওয়াহাব ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে সাংবাদিকের বসতবাড়িতে গিয়ে বিবাদী কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির ঘটনায় আজ রোববার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আব্দুল ওয়াহাব গত ১৭ এপ্রিল তার ব্যক্তিগত ফেসবুক পেজে মাদকবিরোধী একটি জনসচেতনতামূলক পোস্ট করেন। এর জের ধরে গত ১৮ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে তানিয়া (৩৫) নামক এক নারী সাংবাদিকের বাড়িতে চড়াও হন। বিবাদী তানিয়া এ সময় সাংবাদিকের স্ত্রী মোসা: সোনিয়া খাতুনকে উদ্দেশ্য করে চরম ঔদ্ধত্য প্রদর্শন করেন এবং তার স্বামীকে মাদকবিরোধী সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। অন্যথায় সাংবাদিকের পা ভেঙে দেওয়া এবং তাদের বাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি প্রদান করেন তিনি। এমনকি এ সময় বাধা দিতে গেলে সাংবাদিকের বৃদ্ধ মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

ঘটনার সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। বর্তমানে সাংবাদিক আব্দুল ওয়াহাব ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সাংবাদিক আব্দুল ওয়াহাব জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়। তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট