1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা প্রদান

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

 

চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৫ইং বেলা ০১:০০ ঘটিকায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত ১৮জন অকুতোভয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনদের শুভেচ্ছা, উপহারসহ সংবর্ধনা প্রদান করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,

এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ এবং বাংলাদেশ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সর্বদা সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে।

পুলিশ সুপার পুলিশ বীর মুক্তিযোদ্ধাগনদের সংবর্ধনা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশ লাইন্স মেসে জেলার সকল পদমর্যাদার পুলিশ অফিসার-ফোর্সের সাথে প্রীতিভোজ (বড়খানা) এ অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ মিনহাজ উল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মোঃ মোস্তাফিজুর রহমান মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মোঃ আনোয়ারুল কবির সহ সকল অফিসার ইনচার্জগণ; ডিআইও-১, ডিএসবি; আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন।

উল্লেখ্য, সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট