1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

মসজিদে যাওয়ার পথে যুবদল কর্মীর ওপর হামলা দর্শনায় কুপিয়ে গুরুতর জখম, রাজশাহী মেডিকেলে আশঙ্কাজনক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বায়েজিদ জোয়ার্দারঃ

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকায় ইফতারের পর মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে রিপন হোসেন (৪৫) নামে এক যুবদল কর্মীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার শেষে মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়।

আহত রিপন হোসেন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি দর্শনা পৌর যুবদলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেট এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ঘটনার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ ঘটনায় রিপনের ভাই বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলার অভিযোগ আনা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, মামলায় পূর্বশত্রুতার বিষয়টি উল্লেখ রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট