1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

মোঃজাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

মোঃজাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধি

 

প্রিয়জন ডেস্কঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে রাজশাহীর ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা জানান, রমজান মাসে অন্যান্য দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম কমে গেলেও বাংলাদেশে দাম বাড়তেই থাকে। ফলে এই মাসটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যায়।তারা আরও জানান, এইসব অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ভাঙ্গতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালায় তখন তাদের নানান ভাবে হয়রানি করা হয়।এসময় যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট