1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

বুটের নিচে সংবাদপত্রের স্বাধীনতা? ধিক্কার জানাই এই বর্বরতাকে!

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

বুটের নিচে সংবাদপত্রের স্বাধীনতা? ধিক্কার জানাই এই বর্বরতাকে!

বুটের নিচে সংবাদপত্রের স্বাধীনতা? ধিক্কার জানাই এই বর্বরতাকে! একজন সাংবাদিককে লাথি মেরে ফেলে দেওয়ার সাহস পুলিশ কোথায় পায়? পুলিশের অতবড় কলিজার পাটা আসলো কোথাথেকে? এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ রাজপথ ছাড়বে না। আমরা কলম বিরতি ঘোষণা করেছি,কারণ সম্মানহীন পেশায় নীরবতাই বড় প্রতিবাদ। গণমাধ্যমে কলম বিরতি মানে রাষ্ট্রীয় যন্ত্র অচল! বিচার চাই অবিলম্বে দোষীকে আইনের আওতায় আনা হোক! ২৪ ঘন্টার মধ্যে   পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে পুলিশের ন্যাক্কারজনক হামলা—বিচার চেয়ে তোলপাড় ও সারাদেশে সাংবাদিকদের ‘কলম বিরতি’ কর্মসূচি”! বাংলাদেশে সাংবাদিকতার ওপর এক চরম আঘাত হেনে সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এক পুলিশ সদস্যের বর্বর আচরণে’। পেশাগত দায়িত্ব পালনকালে এক নির্ভীক সংবাদকর্মীকে প্রকাশ্য  পুলিশের লাথি মেরে ফেলে দেওয়ার দৃশ্য নেট দুনিয়ায়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো বাংলাদেশ সাংবাদিক সমাজ। 

বি’ক্ষো’ভে উ’ত্তা’ল ইনকিলাব ম’ঞ্চে হা’ম’লা ও হাদি হ’ত্যা’র বি’চা’রে দাবিতে রাজপথে নেমে এসেছে শতশত ছাত্রজনতা’ ঠিক এসময় সংবাদ/ রিপোর্ট’ কভারেজ করছিলেন’ তখন পুলিশের এক সিপাহি কোনো উস্কানি ছাড়াই হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং সাংবাদিককে লক্ষ্য করে সজোরে লাথি মারেন। এতে সাংবাদিক গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা বিস্ময় ও আতঙ্ক প্রকাশ করে জানান, “তিনি কেবল তার ক্যামেরা নিয়ে নিজের দায়িত্ব পালন করছিলেন। কোনো কারণ ছাড়াই পুলিশ তাকে আক্রমণ করে।” ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যায়,পুলিশ সদস্যের এই আচরণ ছিল সম্পূর্ণ অপেশাদার এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি এক চরম অবমাননা। দেশ বিদেশে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের প্রতিটি কোণ থেকে সাংবাদিকরা বিক্ষোভে ফেটে পড়েন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকতার ওপর এমন হামলাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন বিশিষ্টজনরা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং সাংবাদিক সংগঠনগুলো কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংহতি প্রকাশ করে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ইউনিয়ন এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ‘কলম বিরতি’ কর্মসূচি ঘোষণা করেছে। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা সাংবাদিক সমাজ ও কলম যোদ্ধাদের। বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব ইউনিট’ সাংবাদিক সংগঠনসহ (সাংবাদিক) বলেন “এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা। আমরা এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে  চাকরিচ্যুতিসহ কঠোর শাস্তির দাবি করছি। অন্যথায় আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”

এই ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। সাংবাদিক সমাজ এখন একতাবদ্ধ হয়ে রাজপথে নেমেছে এটা নিশ্চিত করতে যে, সত্যের সেবকদের ওপর এমন কাপুরুষোচিত হামলা যেন আর কখনো না ঘটে। সারা দেশ এখন তাকিয়ে আছে প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দিকে—তারা কি ন্যায়ের পক্ষে দাঁড়াবে, নাকি অপরাধীকে আড়াল করবে?। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজ পুলিশের বুটের তলায়! পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিককে প্রকাশ্যে পুলিশের লাথি মারার এই দৃশ্য কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং এটি পুরো সাংবাদিক সমাজের গালে এক চপেটাঘাত। সত্য প্রকাশ কি তবে এখন অপরাধ? আমরা কলম ধরেছি অন্যায়ের বিরুদ্ধে, আর বিনিময়ে পাচ্ছি রাজপথে লাঞ্ছনা। অবিলম্বে দ্রুত কার্যকর হতে হবে’ এই কুলাঙ্গার পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত’ আমাদের রাজপথের লড়াই এবং ‘কলম বিরতি’ চলবে। সংবাদকর্মীরা যখন ঐক্যবদ্ধ, তখন কোনো দম্ভই টিকবে না। আমরা এর কঠিনতম বিচার চাই! গণমাধ্যম অস্ত্র’ (আমার কলম আমার শক্তি)। 

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে! চাঁপাইনবাবগঞ্জ থেকে কলম বিরতির ঘোষণা দিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুসন্ধানী প্রতিবেদক কলম যোদ্ধা এসএম রুবেল। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট