1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

‎বাগেরহাটের চারটি আসনে ২৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ ‎

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

‎বাগেরহাটের চারটি আসনে ২৩ প্রার্থীর প্রতীক বরাদ্দ
‎ম.ম.রবি ডাকুয়া।। বাগেরহাটঃ

‎বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ এইচ সেলিম ঘোড়া প্রতীক পেয়েছেন।

‎বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

‎জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

‎বাগেরহাট-১ আসন
‎দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট আটজনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাসুদ রানা পেয়েছেন ফুটবল প্রতীক।

‎বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসন
‎এই দুই আসনেও স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম ঘোড়া প্রতীক পেয়েছেন।

‎এছাড়া বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল, জামায়াতে ইসলামীর মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপির এস. এম. গোলাম সরোয়ার এবং মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে।

‎বাগেরহাট-২ আসন
‎এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতে ইসলামীর শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট আতিয়ার রহমানের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে।

‎বাগেরহাট-৩ আসন
‎এ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. হাবিবুর রহমান মাস্টারের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

‎বাগেরহাট-৪ আসন
‎এ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়া বিএনপির প্রার্থী সোমনাথ দে, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আ. লতিফ খান এবং জাতীয় পার্টি-জেপির সাজন কুমার মিস্ত্রির মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে।
‎স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

‎জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বাগেরহাটে মোট ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। নির্ধারিত দিন অনুযায়ী আজ তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট