1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

বাংলার ৬৪ জেলার কবিতা ✍️ নার্গিস আক্তার মুন্নি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী পাশে,
মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ হাসে ভালোবাসার আশে।
ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জের গান,
মাদারীপুর, শরীয়তপুর জাগে প্রাণে প্রাণ।
চট্টগ্রাম, কক্সবাজার নীল সাগরের ঢেউ,
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড় বেয়ে ঢেউ।
ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের আলো,
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ভালো।
রাজশাহী, নাটোর, নওগাঁর মাঠ,
চাঁপাইনবাবগঞ্জে সোনালি ধানের ঘাট।
পাবনা, সিরাজগঞ্জ যমুনার তীর,
বগুড়া, জয়পুরহাট স্বপ্নে ভীর।
রংপুর, গাইবান্ধা, নীলফামারীর গান,
কুড়িগ্রাম, লালমনিরহাট সুখের সন্ধান।
দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হাসে,
হিমেল হাওয়ায় ভাসে আশেপাশে।
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বন,
যশোর, নড়াইল, মাগুরা আপনজন।
কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার টান,
ঝিনাইদহে বাজে প্রাণের গান।
বরিশাল, পটুয়াখালী, ভোলার ঢেউ,
ঝালকাঠি, পিরোজপুর রঙিন নৌকায় বেউ।
বরগুনা জাগে সমুদ্রের তানে,
সিলেট, মৌলভীবাজার চায়ের বাগানে।
হবিগঞ্জ, সুনামগঞ্জ হাওরের দেশ,
ময়মনসিংহ, নেত্রকোনা হৃদয়ের রেশ।
জামালপুর, শেরপুর মাটির টান,
কিশোরগঞ্জ গর্ব আমার, প্রিয় জন্মভূমির মান।
এই তো আমার বাংলাদেশ, স্বপ্নে ভরা ভূমি,
৬৪ জেলার ভালোবাসায় লিখে যায় মুন্নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট