1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

বন্দরটিলায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ—শতাধিক পরিবার পেল ইফতার ও ঈদ উপহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় একান্তই অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে “অসহায়দের বন্ধু ফাউন্ডেশন”। মানবিক সহমর্মিতার এই উদ্যোগে এলাকার প্রায় শতাধিক পরিবার উপকৃত হয়েছে।

সোমবার বাদে আসর সংগঠনের সভাপতি মোঃ আবদুস সবুর আশেকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল। তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও মানবসেবার মাস। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে, যাতে কোনো অসহায় পরিবার না খেয়ে থাকে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ বাহাদুর শাহ। তিনি সংগঠনের এমন ধারাবাহিক মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং তরুণ প্রজন্মকে মানবসেবায় উদ্বুদ্ধ করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্বাস ইসলাম, প্রচার সম্পাদক শাহিন খান, সহকারী প্রচার সম্পাদক সাব্বির ইসলাম, অফিস সম্পাদক আবু আক্কাস, সহকারী অফিস সম্পাদক আবু রায়হান, জরুরি সম্পাদক আব্দুল্লাহ মহিন, সহকারী জরুরি সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী। সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত পরিবারের হাতে সরাসরি এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

সভাপতি মোঃ আবদুস সবুর আশেকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “অসহায়দের বন্ধু ফাউন্ডেশন” বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এলাকাবাসী সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট