1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

প্রবাসে আয়েশ’ দেশে নিঃস্ব শত পরিবার’ শীর্ষ দালাল মান্নানের মানব পাচারের নেপথ্যে নিঃস্ব হয়েছে হাজারো যুবক প্রতারণার জাল বেপরোয়া দেশীয় সিন্ডিকেট

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রবাসে আয়েশ’ দেশে নিঃস্ব শত পরিবার’ শীর্ষ দালাল মান্নানের মানব পাচারের নেপথ্যে নিঃস্ব হয়েছে হাজারো যুবক প্রতারণার জাল বেপরোয়া দেশীয় সিন্ডিকেট! 

অনুসন্ধানী প্রতিবেদক | এসএম রুবেল ৩ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন চরমোহনপুর! সৌদি আরবে পাঠানোর নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চরমোহনপুর স্কুল পাড়ার মৃত তসলিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নানের বিরুদ্ধে। বিদেশে বসে ধরাছোঁয়ার বাইরে থেকে তিনি চালিয়ে যাচ্ছেন এক বিশাল প্রতারণার জাল। তার প্রতারণার শিকার হয়ে এখন নিঃস্ব আব্দুল হাকিমসহ এলাকার বহু যুবক। এখনও  আহাজারি ভুক্তভোগী পরিবারদের! স্বপ্ন দেখিয়ে সর্বস্বান্ত করার গল্প ‘ যেন সিনেমাকে’ হার মানিয়েছেন ‘ মানব পাচার চক্রের এই প্রতারক।

তার প্রতারণার শিকার ভুক্তভোগী আব্দুল হাকিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জানান, সৌদি আরব নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ০৩ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন এই চতুর দালাল। দেড় বছর অতিবাহিত হলেও তাকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। টাকা চাইলে উল্টো চিরতরে শেষ করে দেওয়ার হুমকি বাংলাদেশে থাকা তার ক্যাডার বাহিনীর।  আব্দুল হাকিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ধারদেনা করে টাকা দিয়েছিলাম। এখন পাওনাদাররা প্রতিদিন আমার বাসায় এসে হুমকি দিচ্ছে, মামলার ভয় দেখাচ্ছে। আমি এখন দিশেহারা।”

প্রতারণার টাকায় সম্পদের পাহাড়! এই শীর্ষ মানব পাচারকারী চক্রের মূলহোতা আব্দুল মান্নান অরফে দালাল (মান্নান)! অনুসন্ধানে জানা গেছে, আব্দুল মান্নান বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। প্রবাসীদের রক্ত পানি করা অর্থ এবং দেশে আব্দুল হাকিমদের মতো সহজ-সরল মানুষের কাছ থেকে আত্মসাৎ করা টাকায় তিনি এলাকায় জমি ক্রয় করছেন এবং আলিশান বাড়ি নির্মাণ করছেন। বিদেশে বসে কলকাঠি নাড়ানোর কারণে স্থানীয়ভাবে তাকে ধরাও কঠিন হয়ে পড়ছে।মানব পাচারকারী চক্রের অভিযুক্তের পরিচয় আব্দুল মান্নান! পিতার নাম: মৃত তসলিম উদ্দিন,গ্রাম: চরমোহনপুর (স্কুল পাড়া, টাওয়ারের সামনে), উপজেলা, জেলা চাঁপাইনবাবগঞ্জ। অবস্থান: সৌদি আরব প্রবাসী। সতর্কবার্তা ও আইনি পদক্ষেপ আব্দুল মান্নানের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ থাকলেও তিনি ধরাছোঁয়ার বাইরে থাকায় আরও মানুষ তার ফাঁদে পা দেওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে প্রতারিত মানুষের তালিকা দীর্ঘতর হবে।

প্রতারক আব্দুল মান্নানের বিচার ও গ্রেপ্তারের দাবিতে গণ-আবেদন “চরমোহনপুর এলাকার চিহ্নিত মানব পাচারকারী ও শীর্ষ প্রতারক আব্দুল মান্নানের অবর্ণনীয় প্রতারণার হাত থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। বিদেশের মাটিতে নিরাপদ আশ্রয়ে থেকে আব্দুল মান্নান দেশের নিরীহ ও কর্মপ্রত্যাশী যুবকদের সৌদি আরব পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তার এই সুপরিকল্পিত ফাঁদে পা দিয়ে আব্দুল হাকিমের মতো অসংখ্য মানুষ আজ নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রতারণার অর্থে আব্দুল মান্নান এলাকায় সম্পদের পাহাড় গড়লেও ভুক্তভোগীরা পাওনাদারের চাপে ভিটেমাটি ছাড়ার উপক্রম হয়েছে। আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে এই ধূর্ত দালালকে ইন্টারপোলের মাধ্যমে হোক বা কূটনৈতিক প্রচেষ্টায়, দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হোক। তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের পাওনা টাকা আদায়ের ব্যবস্থা করা হোক। এই জঘন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ জনতা রাজপথ ছাড়বে না। আমরা এই অভিশপ্ত প্রতারকের হাত থেকে মুক্তি এবং ন্যায়বিচার চাই।”  পর্ব-১ চলমান!

এসএম রুবেল ইনভেস্টিগেশন টিম! অফ’ ক্রাইম সিন!  অনুসন্ধানী প্রতিবেদক। লেখক ও গবেষক। মোবাইল নম্বর – +8801756911946

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট