1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

পূবাইলে ১৫০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালেন কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধা

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

রাজু হোসেন (পূবাইল গাজীপুর) 

 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধা। বুধবার (১৮ মার্চ) সকালে মহানগরীর ৩৯নং ওয়ার্ডের নিজ বাসভবন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা ও মহানগর কৃষক দলের ১নং সদস্য নুরুজ্জামান মৃধার এই উদ্যোগে এলাকার প্রায় ১৫০০ জন অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্রসহ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণকালে আলহাজ্ব নুরুজ্জামান মৃধা বলেন, “রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে পৌঁছে যায়, সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আজকের এই আয়োজন। আমি অতীতেও আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও আমৃত্যু আপনাদের সেবা করে যেতে চাই।”

 

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, শুধু ঈদ নয়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা সামাজিক সংকটে নুরুজ্জামান মৃধাকে তারা অভিভাবক হিসেবে পাশে পান। অত্যন্ত সুশৃঙ্খলভাবে উপহার হাতে পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি সোলেমান সরকার ও আলী আহমদ, থানা বিএনপির সদস্য কাজী আবু বক্কর সিদ্দিক, ৩৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ, কৃষক দল নেতা বিল্লাল মোল্লা ও স্বেচ্ছাসেবক দল নেতা সাত্তার হোসেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান সাঙ্গুন ও জিয়া স্মৃতি সংসদ গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপহার বিতরণের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট