1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

পাইওনিয়ার ফুটবল দলের অনুশীলন উদ্ধোধন: নবাগত সদস্যদের ফুটবল দিয়ে বরণ

বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

বাফুফের নিবন্ধনকৃত চট্টগ্রামের ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পাইওনিয়ার ফুটবল দল (অ-১৮) এর অনুশীলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুটবল উপ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, উপদেষ্টা সদস্য ও ফুটবল উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার,সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, সাবেক ফুটবলার মোঃ মুরাদ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আঃ রহিম, সাবেক ফুটবলার মোঃ সাদ্দাম হোসেন,অভিভাবক সদস্য মোঃ সেলিম,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, সদস্য মোঃ রাহাত হাসান, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ রাকিব হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিচালক,কোচ ও অতিথিরা সম্মিলিত ভাবে পাইওনিয়ার ফুটবল দলের জন্য অধিনায়ক ও সহ- অধিনায়ক নির্বাচন করেন। তাদের নাম পরে ঘোষণা করা হবে বলে টিম ম্যানেজার বাবুল হোসেন বাবলা জানিয়েছেন। এর আগে পাইওনিয়ার ফুটবল দলের খেলোয়াড়দের সাথে পরিচয় করেন অতিথিরা।
এছাড়া একাডেমির নবাগত ৪সদস্যকে ফুটবল ও জার্সি প্রদান করে বরণ করে নেওয়া হয়েছে।

মহানগরী ক্রীড়া সংস্থার পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টে দঃ হালিশহর ফুটবল একাডেমি আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে দামপাড়া পুলিশ লাইন মাঠে প্রথম ম্যাচে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির সাথে খেলবে।
সবাই টিমের জন্য দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট