1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবা-মোহনপুরের উন্নয়ন করা হবে:মিলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

যারা ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করে ধানের শীষ তথা বিএনপিকে বিজয়ী করেছেন তাদেরকে ধন্যবাদ এবং তাঁকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় পবা-মোহনপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে অত্র আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সংসদীয় অঞ্চলের উন্নয়ন কাজ আরম্ভ করা হবে। শনিবার বিকেলে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও অন্যান্য কাজগুলো সম্পাদন করা হবে। বাংলাদেশের ইতিহাসের বিরল দুইজন নেতা হচ্ছেন বাংলার রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আরেকজন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁরা উভয়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু তাঁদের রেখে যাওয়া কাজ গুলো দিনরাত পরিশ্রম করে বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদেরই সুযোগ্য জেষ্ঠ্য পুত্র নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল থেকে রাত অবধী এবং ছুটির দিনেও কাজ করছেন। তিনি ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করতে চান। এই কাজগুলো বাস্তবায়ন করতে দেশবাসীকে কাছে পাবেন বলে আশা ব্যাক্ত করেন তিনি। সেইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, স্বাধীনতা যুদ্ধে এবং ২৪ শের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সে সকল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী নিহত হয়েছেন তাদের সহ সকল মৃত মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও অসুস্থদের সুস্থ্যতা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া করার কথা বলে বক্তব্য শেষ করেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে মাঠে উপস্থিত শত শত জনগণকে নিয়ে তিনি একসাথে ইফতার করেন।

পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও নওহাটা পৌর সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, আব্দুস সালাম, আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামিজ উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেসুর রহমান, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামন, পবা উপজেলা কৃষক দলের সদস্য আহ্বায়ক শরিফুল ইসলাম ও সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল আমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট