1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

ধুনটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

এলাহী শিবলী ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে


‎আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):

 

‎বগুড়ার ধুনটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

‎দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৯ মিনিটে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধুনট উপজেলা ইউনিট কমান্ড, ধুনট পৌরসভা, বাংলাদেশ পুলিশ ধুনট থানা, উপজেলা বিএনপি, ধুনট উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

‎পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফি, ধুনট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ফেরদৌস আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দীন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলী, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা এবং বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট