1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

দেশে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি এবং কৃষি কার্ড প্রদান করা হবে- আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

দেশে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি এবং কৃষি কার্ড প্রদান করা হবে- আজিজুল বারী হেলাল

মোল্লা জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার

খুলনা ৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক
আজিজুল বারী হেলাল বলছেন, এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি, উন্নয়ন ও সুশাসনের পথে ফিরতে চায় খুলনা-৪ আসনের মানুষ।তিনি বলেন, নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণের বিভাজন নয় “সবার জন্য সমান অধিকারই হবে তার রাজনীতির মূল ভিত্তি।আজিজুল বারী হেলাল তিনি আরও বলেন- শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার আধুনি কায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

খুলনা ৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের ভাষায় বলেন যে-অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় এই জনপদের উন্নয়ন বারবার থমকে গেছে। তিনি সকল দলের প্রতি আহ্বান জানান যে মাদক, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের কোন দলেই যেনো জায়গা না দেওয়া হয়।বৃহস্পতিবার ২৯ জানুয়ারি খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। তিনি এ সময় দিঘলিয়ার পথের বাজারে নির্বাচনী পথসভায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন আজিজুল বারী হেলাল।

আজিজুল বারী হেলাল তিনি আরও বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে বেকার যুবকদের জন্য বাস্তব ভিত্তিক কর্ম সংস্থানের সুযোগ তৈরি করা হবে। পাশা পাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হবে। সারাদেশে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে।

এ ছাড়াও গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মাঠে রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হয়ে এই এলাকার উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে পাশে থাকতে চান তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, শরীফ ইকবাল হোসেন, বিল্লাল মোল্লা, গাজী জাকির হোসেন, মাষ্টার আবুল কালাম আজাদ, মোল্লা নাজমুল হোসেন,মোল্লা মনিরুজ্জামান,

খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এডভোকেট সেতাঁরা সুলতানা, শিখা বেগম, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন , খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন সভাপতি জামশেদ কবির জুয়েল,বারাকপুর শফিউদ্দিন, আব্দুল্লাহ আল নিপু, সাজ্জাদ মোল্লা, মহাম্মদ শেখ, আল আমিন মোল্লা, সেলিম মোড়ল, নজরুল মোড়ল, ইবাদ আলী মোড়ল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ফরমাইস খানার মিতালী সংঘের মাঠে বিকাল ৪ টায় চ্যানেল টুয়েন্টিফোরের লাইভ প্রোগ্রাম সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে অংশ গ্ৰহণ, মাগরিব বাদ ফরমাইস খানার ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগে অংশগ্ৰহণ এছাড়ারাত সাড়ে ৭ টায় দৌলতপুর খেয়াঘাটে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাত সাড়ে ৮ টায় দিঘলিয়া ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেন।

এর আগে আজিজুল বারী হেলাল বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছে দোয়া কামনা করেন। তিনি দিঘলিয়া উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।এসব কর্মসূচিতে জেলা বিএনপি, দিঘলিয়া উপজেলা বিএনপি, রুপসা ও তেরখাদা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট