1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

দিঘলিয়া উপজেলার গাজীরহাটে ডোমরা কালি মন্দিরে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

দিঘলিয়া উপজেলার গাজীরহাটে ডোমরা কালি মন্দিরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি :

খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় অবস্থিত ডোমরা কালি মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪৫ বছরের ঐতিহ্যবাহী এ পূজা প্রতি বছর মাঘ মাসে আয়োজন করা হয়ে থাকে। পূজা আয়োজন কমিটির উদ্যোক্তা বিনয় কান্তি সরকার (৭৫) জানান, শুরুতে টানা প্রায় ২৫ বছর দেবী কালি পূজিত হন। পরবর্তীতে নানা কারণে ২ থেকে ৩ বছর পূজা বন্ধ থাকে। এ সময় তার জ্যেষ্ঠ কন্যা কাকলি সিকদার (৪৫) স্বপ্নে দেবী কালির দর্শন লাভ করেন। স্বপ্নে দেবী কালি বলেন— “তোরাতো আমাকে ছেড়ে দিয়েছিস।”এরপর থেকেই পুনরায় কালীপূজা আয়োজনের উদ্যোগ নেওয়া হয় এবং গত ১৫ বছর ধরে নিয়মিতভাবে ডোমরা কালি মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়। কালীমায়ের বিশেষ আরাধনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ভক্তরা গভীর ভক্তিভরে পূজায় অংশগ্রহণ করেন। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। এলাকাবাসী জানান, এই কালীপূজা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি গাজীরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট