
বিশেষ প্রতিবেদন:চট্টগ্রাম
চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী শফিউল আলমের সমর্থনে মহিলা জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
আগামী নির্বাচনে শৃঙ্খলার সহিত কঠিন বাস্তবতায় শক্তিশালী উপস্থিতি দেখিয়ে দীর্ঘ বছর পর বন্দর -ইপিজেড পতেঙ্গায় প্রথম বারের মত নারী সমাজের গণসংযোগ, গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড -৩৯ নং ওয়ার্ড।
১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারী সমাজের ব্যাপকভাবে উৎসাহ ও উপস্থিতি জানান দিতে এই কর্মসূচি পালন করেছে এই আসনের জোট সমর্থিত প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
নারী শক্তির ঐক্য, ন্যায় ও শান্তির পক্ষে দৃঢ় অঙ্গীকার—এই সমাবেশই প্রমাণ করে পরিবর্তনের ঢেউ থামানো যাবে না।
৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ইপিজেড মোড়ে বে-শপিং চত্বরে গিয়ে শেষ হয়েছে বিজয়ের পথে এগিয়ে থাকা দাঁড়িপাল্লা নারী সমাবেশ ও মিছিল।
এসময় শফিউল আলম বলেন, শান্তির জন্য ধৈর্য্যরে সাথে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে মা বোনদের কাছে দোয়া চেয়েছেন এবং অন্যান্য মাদের ভোট দিতে স্ব স্ব নির্বাচনী এলাকায় দাঁড়ি পাল্লার পক্ষে গণরায় দিয়ে দেশের সকল জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গণ মিছিলে ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিট ও মহল্লা এবং অলি গলির বাসিন্দারা স্বক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায়।