1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত..

বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম -১১ নির্বাচনী এলাকার দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়া( জেবল হোসেন সারাং বাড়ি)তে ধানের শীষ প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা ও উঠান বৈঠক গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা মোঃ নওশাদ ‘এর’ সঞ্চালনায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজি চৌধুরী, নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেনী মোবারক রিয়াদ, যুবদলের নেতা ও ভোট কেন্দ্র কমিটির অন্যতম সংগঠক মোঃ সোলায়মান, মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), প্রবীণ বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদীন, মনজুর আলম মঞ্জু , জাফর আলী , মোঃ হারুন , মোঃ আব্বাস উদ্দিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মতবিনিময় সভায় ও উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার ও আগামী প্রজন্মের তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
ইসরাফিল খসরু বলেন, দঃ হালিশহর পুরাতন সাইট পাড়ায় সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এর নেতৃত্বে নির্বাচনী এলাকায় ভোটের পক্ষে ধানের শীষের সমর্থনে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে অনুরোধ জানান। সেই সাথে ১২ ফেব্রুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটদানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট