1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

তারেক রহমানের মন্ত্রিসভায় কে কোন দপ্তর পেলেন?বিস্তারিত.

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর বিকেল ৪ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে। দপ্তর বণ্টন অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সালাহউদ্দিন আহমদকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় দেয়া হয়েছে আবু জাফর মো. জাহিদ হোসেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পেয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয় দেয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন নিতাই রায় চৌধুরী।বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে জহির উদ্দিন স্বপনকে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে মোহাম্মদ আমিন উর রশীদকে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আফরোজা খান রিতাকে। পানিসম্পদ মন্ত্রণালয় দেয়া হয়েছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পেয়েছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন দীপেন দেওয়ান।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পেয়েছেন সরদার মো. শাহজাহান হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ফকির মাহবুব আনামকে।সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট