1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

ঢাকা–৮ আসনের সম্ভাব্য নারী প্রার্থীকে অনলাইন হুমকি ও যৌন হয়রানির অভিযোগ

সাদ হোসেন মুজাহিদ
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সাদ হোসেন মুজাহিদ ডেস্ক রিপোর্ট

ঢাকা–৮ আসনের সম্ভাব্য নারী প্রার্থীকে অনলাইন হুমকি ও যৌন হয়রানির অভিযোগে  ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থী ও গণঅধিকার পরিষদের নেত্রী মেঘলা আলম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক সংগঠনের ছাত্রদল পরিচয়ধারী এক নেতার পক্ষ থেকে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যভাবে হুমকি ও যৌন হয়রানির ইঙ্গিত দেওয়া হয়েছে।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘলা আলম দাবি করেন, রাজনৈতিকভাবে তাঁকে চুপ করাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভাষা ও হুমকি ব্যবহার করা হচ্ছে, যা একজন নারী রাজনীতিবিদের জন্য গভীর উদ্বেগজনক।তিনি বলেন,রাজনৈতিক ভিন্নমত দমন করতে যদি নারীদের চরিত্র হননের পথ বেছে নেওয়া হয়, তাহলে সেটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়—পুরো গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।”মেঘলা আলম আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই মন্তব্য ও হুমকির স্ক্রিনশট তিনি সংরক্ষণ করেছেন এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেবেন।এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রদল নেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রক্রিয়ায় সহিংস ভাষা ও অনলাইন হুমকি রাজনীতির পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে, যা গণতন্ত্রের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট