সাদ হোসেন মুজাহিদ ডেস্ক রিপোর্ট
ঢাকা–৮ আসনের সম্ভাব্য নারী প্রার্থীকে অনলাইন হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থী ও গণঅধিকার পরিষদের নেত্রী মেঘলা আলম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক সংগঠনের ছাত্রদল পরিচয়ধারী এক নেতার পক্ষ থেকে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যভাবে হুমকি ও যৌন হয়রানির ইঙ্গিত দেওয়া হয়েছে।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘলা আলম দাবি করেন, রাজনৈতিকভাবে তাঁকে চুপ করাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভাষা ও হুমকি ব্যবহার করা হচ্ছে, যা একজন নারী রাজনীতিবিদের জন্য গভীর উদ্বেগজনক।তিনি বলেন,রাজনৈতিক ভিন্নমত দমন করতে যদি নারীদের চরিত্র হননের পথ বেছে নেওয়া হয়, তাহলে সেটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়—পুরো গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।”মেঘলা আলম আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই মন্তব্য ও হুমকির স্ক্রিনশট তিনি সংরক্ষণ করেছেন এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেবেন।এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রদল নেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রক্রিয়ায় সহিংস ভাষা ও অনলাইন হুমকি রাজনীতির পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে, যা গণতন্ত্রের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।