1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত

অপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি ঃ 
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

অপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি ঃ

 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মো.হাবিব মোল্লা(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী দোলা পরিবহন ও একটি এ্যাম্বুলেন্সের মাঝে পড়ে যান। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান,’রাস্তার এপার থেকে অপর পারে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ি চলে আসায় তিনি সরতে পারেননি। যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন গিয়ে সড়ক থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন,’ রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসের চাপায় মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট