1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম সো

লতান আহমদ, টেকনাফ :

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক জসিম উদ্দিন টিপু এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক শামসুল আলম শারেক।

 

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদ রহমান।

 

প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্তক্রমে এই দুই গুরুত্বপূর্ণ পদে তাদের মনোনয়ন প্রদান করা হয়।

 

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মোঃ শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

নবনিযুক্ত প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু বলেন, সাংবাদিকরা হচ্ছেন জনগণের সেবক। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং সর্বদা জনগণের কল্যাণে সচেষ্ট থাকতে হবে।

 

সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক বলেন, প্রেসক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখে টেকনাফের সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।

 

সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনার মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এদিকে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা আশা প্রকাশ করেন, নবনিযুক্তদের নেতৃত্ব ও অভিজ্ঞতায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট