1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল 

জুলাই গণহত্যার বিচার ও‘জুলাই সনদ’বাস্তবায়নের দাবিতে দক্ষিণ হালিশহরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ৫ আগষ্ট ( চট্টগ্রাম)

জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড এর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গনি।

বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মাদ সাহেদের নেতৃত্বে গণমিছিল টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফ্রি পোর্ট মোড় এসে সমাবেশ শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মোজাম্মেল হক, আব্দুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলাম হাফেজ মোহাম্মদ বখতিয়ার, মজিবুল হক বকুলসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সমাবেশ শেষে অনুষ্ঠিত গণমিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট