1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নার্গিস আক্তার মুন্নি রিপোর্টার 
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নি:

 

সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২৫-২৭ বর্ষের কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্ত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই আয়োজনটি ৪৩ বছরের ঐতিহ্যবাহী এ সংগঠনের সাফল্যময় অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে কিশোরগঞ্জে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ আহম্মেদ ফরিদ, পৌর বিএনপির সভাপতি আশফাকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সুমন) এবং বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলুয়ার হোসেন দিলু। বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং সাংবাদিকদের উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মো. দেলুয়ার হোসেন খান। তিনি বলেন, “সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। জাতীয় সাংবাদিক সংস্থা সেই শক্তিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানের উদ্বোধক ও জেলা ইউনিটের উপদেষ্টা শফিকুল আলম শিপ্লু তাঁর বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা, মানোন্নয়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে চ্যানেল তোলপাড়ের সংগীতশিল্পীরা সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট