
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ সৈয়দ মোহাম্মদ কায়সার
চট্টগ্রাম জেলা ও বাংলাদেশের সকল মুসলমানদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন তন্ময় মজুমদার বাপ্পী!!!!!! সিনিয়র যুগ্ম আহবায়ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট,, ই পি জেড থানা কমিটি, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেনছেন,পবিত্র মাহে রমজান আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও মানবতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে পারি—এই প্রত্যাশা করছি। দেশের সকল মুসলমানদের প্রতি আমার আন্তরিক আহ্বান আসুন, আমরা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এবং রমজানের পবিত্রতা বজায় রাখি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, নামাজ ও দোয়া কবুল করুন এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুন, আমি আবারও সকল মুসলমান সম্প্রদায়ের ভাই ও মা বোনদের জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা, রমজান মোবারক।

