1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চট্টগ্রামে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই থেকে.

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:২৩ জুলাই,চট্টগ্রামঃ

অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ধসের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে।

ঐ দিন থেকে পরীক্ষার্থীরা দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় রেখে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নেবেন।

২৩ জুলাই(বৃহস্পতিবার) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীরা ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিন অনুযায়ী পরীক্ষা দেবেন। নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা নিজ নিজ শিক্ষা বোর্ডে নিবন্ধন করে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও পাহাড়ধসের ঝুঁকির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের চলমান কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট