1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে শরণখোলা উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের

খুলনা-৪ আসনে হাতপাখার প্রার্থীর প্রচারণায় গুরুত্ব পাচ্ছে এলাকার গণমানুষের অধিকার সহ অধিকারসহ বিভিন্ন প্রতিশ্রুতি 

জাহিদ হোসেন ভ্রাম্যমান প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

খুলনা-৪ আসনে হাতপাখার প্রার্থীর প্রচারণায় গুরুত্ব পাচ্ছে এলাকার গণমানুষের অধিকার সহ অধিকারসহ বিভিন্ন প্রতিশ্রুতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪(দিঘলিয়া- তেরখাদা রুপসা) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী প্রচারণায় শীর্ষে রয়েছেন। শুক্রবার (৩০ই জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটের খুলনা-৪ (দিঘলিয়া তেরখাদা -রুপসা) দেয়াড়া কলোনির বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাত পাখার) প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ (কেন্দ্রীয় মহাসচিব) প্রধান অতিথি বক্তৃতায় নারীদের অধিকার, নিরাপত্তা,শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা আসাদুল্লাহ হামিদী তিনি বলেন, গণসংযোগকালে হাতপাখার প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ (কেন্দ্রীয় মহাসচিব) স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোটপ্রদানের আহ্বান জানান।

জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ খুলনা-৪ আসন একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব বলে তিনি জানান।ভোটাররা জানান, আগামী সংসদ নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। হাতপাখার প্রার্থী ও তার পরিবার এই এলাকার দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে এই আসনে এমন যোগ্য ও সৎ ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল হুদা সাজু, আহবায়ক নির্বাচন বাস্তবায়ন কমিটি, রফিকুল ইসলাম এস্কেন্দার সহ-সভাপতি দিঘলিয়া উপজেলা, মাস্টার জাফর সাদেক সেক্রেটারি উপজেলা, মুফতি ফজলুল হক ফাহাদ- সভাপতি ইসলামী যুব আন্দোলন জেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট