1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

কাশিয়াডাঙ্গায় লুণ্ঠিত পুলিশের সরঞ্জাম ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫

রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কাশিয়াডাঙ্গায় লুণ্ঠিত পুলিশের সরঞ্জাম ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি: | ২২ জানুয়ারি, ২০২৬
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে গত ৫ আগস্ট ২০২৪ তারিখে লুণ্ঠিত হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍্যাব-৫-এর সিপিএসসি দল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে কাশিয়াডাঙ্গার নবগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত জব্দ করা হয়। অভিযানের বিবরণ’ র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫-এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, নবগঙ্গা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দলটি রাত আনুমানিক ১২:২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুটি পরিত্যক্ত কাপড়ের ব্যাগ উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে থানা থেকে লুণ্ঠিত নিম্নোক্ত সরঞ্জামগুলো পাওয়া যায়:
শর্টগানের তাজা গুলি: ১৩ রাউন্ড। পুলিশের পোশাক: ০২ সেট বুট: ০২ জোড়াবেল্ট: ০২ টি। ক্যাপ: ০১ টি।
র‍্যাংক ব্যাজ: ০৬ টি।র‍্যাব সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত এসব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে লুণ্ঠিত সকল অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জাম উদ্ধারে র‍্যাব-৫-এর এই বিশেষ তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট