
সেলিম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ

কর্ণফুলী উপজেলার অন্তর্গত খোয়াজনগরে প্রবাসীর স্ত্রীর উপর হামলার সংবাদ প্রকাশের কারণে দৈনিক ইনফো বাংলার স্টাপ রিপোর্টার সরোয়ার রানার উপর হামলার ঘটনায, শ্রমিক অধিকার পরিষদ (GOP) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।
শ্রমিক অধিকার পরিষদ (GOP) মনে করে সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কারণ গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।
শ্রমিক অধিকার পরিষদ (GOP) বিশ্বাস করে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না।
শ্রমিক অধিকার পরিষদ (GOP) এই হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যাক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছে। এবং ভবিষ্যতে যেন কোন সাংবাদিকের উপর দায়িত্ব পালনকালে এইধরণের হামলার ঘটনা না ঘটে, এই ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে।