
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ বাবুল হোসেন বাবলা অ-১৪ ও পাইওনিয়ার ফুটবল দলের খেলোয়াড় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ক্রীড়া ডেস্ক:২৩ জানুয়ারি আসন্ন বাফুফের অ-১৪ একাডেমি কাপ ফুটবল ও মহানগরী পাইওনিয়ার ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি সফলভাবে অংশ গ্রহণ করার লক্ষ্যে খেলোয়াড়, প্রতিনিধি ও অভিভাবকদের সাথে এক জরুরি মতবিনিময় শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এর আগে অ-১৭ দল ( পাইওনিয়ার দল ) ও অ-১৪ দলের প্রীতি ট্রায়াল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে সিনিয়র দলের জনির গোলে জুনিয়র দল ( অ-১৪)কে পরাজিত করে। ম্যাচ শেষে খেলোয়াড়দের বাছাই কার্যক্রম, নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, নিয়মিত প্রাকটিস সেশনে আসা এবং দায়িত্ব পালন সহ বিভিন্ন সমস্যাবলী নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ ও সাবেক ফুটবলার মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার, অভিভাবক সদস্য মোঃ হানিফ, জয়নাল আবেদীন, মোঃ আজম, মোঃ সেলিম খান, শান্ত হালদার, সোলায়মান বাদশার মাতা, মোঃ সালাউদ্দিন, মোক্তার আহমদ,মোঃ কাউছার হোসেন,সুমী হালদার, মোতাহের হোসেন বাদল সহ অভিভাবক সদস্য, খেলোয়াড় প্রতিনিধি গণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।এছাড়া একাডেমির নবাগত সদস্যদের জার্সি ও ফুটবল উপহার তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক একাডেমির শৃঙ্খলাবোধ, নিয়মিত অনুশীলন সেশনে যোগাদন করতে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন পরিচালক ও কার্যকরী কমিটির সদস্য বৃন্দ।