1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

নিজস্ব প্রতিবেদক ঃ খুলনা 
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক ঃ খুলনা

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে জানা গেছে, খালিয়া মন্ডলপাড়ার রিদয় মন্ডল (পিতা: নবীন মন্ডল) এবং খালিয়া মধ্যপাড়া (ঠাকুররপাড়া) এলাকার মোস্তাক (পিতা: হাফিজার) বিভিন্নভাবে সাংবাদিক তরিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কমেন্ট বক্স ও মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি যেখানে পাবে সেখানেই মারধর করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে গ্রামের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তাঁর সাহসী ও মানবিক প্রতিবেদন এলাকায় ব্যাপক প্রশংসিত।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ তারিখ রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর বসতবাড়ির ওপর ইট নিক্ষেপ করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। সাংবাদিক তরিকুল ইসলাম জানান, তিনি বাজারে ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত থাকায় অনেক সময় রাতে বাড়ি ফিরতে হয়, যা তাঁর জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি অভিযুক্তদের পরিবারের অভিভাবকদের জানানো হলেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ হয়নি। একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অভিযুক্ত রিদয় মন্ডল ছোটবেলা থেকেই বখাটে প্রকৃতির এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত।
বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক মো. তরিকুল ইসলাম নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট