1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

শিবচরে আমের সোনালী মুকুলে মাতোয়ারা বসন্তের প্রকৃতি

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

 

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন বাগানের প্রায় সবখানেই এখন আম গাছগুলোতে মুকুল আসতে শুরু করেছে। হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। চারদিকে ছড়িয়ে পড়েছে মনকাড়া ঘ্রাণ। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। সাথে মৌ মাছির গুন গুন গানে মুখরিত প্রকৃতির চারিপাশ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নানা ধরনের ফুলের সুবাসের সঙ্গে বাতাসে ভাসছে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। যে সৌরভ মনকে বিমোহিত করে। আম বাগানে মৌমাছির দল ঘুরে বেড়ায় গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসে মনের আনন্দে।

স্থানীয়রা জানান, উপজেলার প্রায় সব এলাকা মুকুলে ছেয়ে গেছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভরে উঠেছে বাগানসহ ব্যক্তিগত আম গাছ। বাগানগুলোতে আছে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হাঁড়িভাঙা জাত।

বাগান ঘুরে দেখা যায়, ছোট আকারের চেয়ে বড় ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল এসেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন শিবচর উপজেলার ছোট ছোট বাগান মালিকরা।

আম চাষিরা জানান, এ বছর আগেভাগে মুকুল এসেছে। এখন ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আম গাছে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন পাবেন চাষিরা।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান বলেন, উপজেলায় অনেক নতুন উদ্যোক্তা বিভিন্ন ফলের বাগানের পাশাপাশি আম বাগানের দিকেও জোগছে। বছরজুড়ে নিয়মিত আম গাছের পরিচর্যার ব্যপারে আমাদের কৃষি দপ্তর থেকে পরামর্শ প্রদান করা হয়। গাছের গোড়ায় বাঁধ দিয়ে পানি সেচের ফলে গাছ নিয়মিত খাদ্য পায়। এ বছর আশা করি আমের বাম্পার ফলন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট