1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

রাজশাহীর বরেন্দ্র কলেজে নানা আয়োজনে উদযাপিত সরস্বতী পূজা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীর বরেন্দ্র কলেজে নানা আয়োজনে উদযাপিত সরস্বতী পূজা

পলি রানী রাজশাহী প্রতিনিধি

মঙ্গল আরতি,ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খের ধ্বনি আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে রাজশাহীর বরেন্দ্র কলেজে নানা আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা।
সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যানিকেতন থেকে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদে জড়তা ও অজ্ঞতা কাটিয়ে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত হওয়ার প্রত্যাশা ছিল সবার। এক হাতে বেদ, অন্য হাতে বীণা—সাদা রাজহাঁসের বাহনে বসন্ত পঞ্চমী তিথিতে আবারও মর্ত্যে জ্ঞানের আলো ছড়াচ্ছেন দেবী সরস্বতী। এ উপলক্ষে ভক্তরা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর বাণী-অর্চনায় অংশ নেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর চরনে অর্ঘ ও আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পূজা। পূজা শেষে অনেক খুদে শিক্ষার্থীদের হাতেখড়ি দেওয়া হয়। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী দেবী বন্দনা ও বিশেষ প্রার্থনায় শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত। বিদ্যার দেবী হিসেবেই দেবী সরস্বতীর আরাধনা করা হয়। তাই এ দিনে শিক্ষার্থীসহ সবার একটাই প্রার্থনা—জীবন হোক বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত। পূজা উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই সম্পন্ন হয় দিনের সব আয়োজন।।সব মিলিয়ে, রাজশাহীর বরেন্দ্র কলেজে এবারের সরস্বতী পূজা ছিল আনন্দঘন, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক।
উল্লেখ বাণী অর্চনা ২০২৬ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট