
রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহীতে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান জনাব,তারেক রহমানকে দুপুর ১২টায় রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে স্বাগত জানাতে লক্ষ লক্ষ নেতাকর্মীসহ সাধারণ জনতা ভিড় জমায়।বিমানবন্দরে নেমেই তিনি হযরত শাহ মখদুম রুপস (র:) এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে তিনি সমাবেশ স্থলে প্রবেশ করেন। এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন,রাজশাহীতে বিএনপি’র চেয়ারম্যান জনাব, তারেক রহমানের নির্বাচনী সমাবেশে লক্ষ লক্ষ জনগণের জোয়ার নেমেছে,আনন্দ উল্লাসে মেতে উঠেছে সাধারণ জনতা। প্রত্যন্ত গ্রাম থেকে জনগণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেছে।রাজশাহী নগরী কানায় কানায় ভরে গেছে জনগণের আনন্দ উল্লাসে।সমাবেশ শতভাগ সফল হয়েছে বলেও জানান তিনি।