1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

রাজশাহীতে বাস অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ মৃত্যু ৩, যান চলাচলে সেনাবাহিনীর হস্তক্ষেপ

রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

রাজশাহীতে বাস অটোরিকশা সংঘর্ষে শিক্ষার্থীসহ মৃত্যু ৩, যান চলাচলে সেনাবাহিনীর হস্তক্ষেপ।

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন :রাজশাহী 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পরে রাত পৌনে ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন- রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম। তার মরদেহ ঘটনস্থলে রয়েছে। এছাড়া একজন নারী ও পুরুষের (৪০) মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।এ ঘটনায় আহতরা হলেন- অজ্ঞাতনামা মেয়ে (৩), অজ্ঞাতনামা ছেলে বয়স (২), পুঠিয়ার আটভাগা এলাকার ময়নুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৩৫), সিংহপাড়ার মুশা মন্ডলের ছেলে মোজাম্মেল হক (৫০), পাবনার ঈশ্বরদী উপজেলার এরশাদ আলীর ছেলে রিফাত হোসেন (৩০), একই উপজেলার মোজাম্মেল হকের ছেলে রুহুল আমিন (৪০)।
কর্তব্যরত চিকিৎসক সকলকেই মেডিকেলের ৮ নম্বর ও ৩১ নম্নর ওয়ার্ডে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মুখোমুখি ধাক্কা দিলে অটোরিকশা দুমড়ে মুচড়ে ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়। এসময় হাসপাতালে নেওয়ার পথে একজন পুরুষ ও একজন নারী মারা যায়। তবে প্রাথমিক অবস্থায় তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত ছয়জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ দিকে এ ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাত সাড়ে দশটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় এ সময় প্রচন্ড শীতে যাত্রীদের অসাধারণ কষ্ট দৃশ্যমান হয়। রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, পুঠিয়া থেকে হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে আরও ছয়জন আহত অবস্থায় এসেছেন। তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এছাড়া নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ও পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এর মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট