1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে শরণখোলা উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

রাঙ্গুনিয়ায় বাস-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাঙ্গুনিয়া (ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, প্রতিনিধি):
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

রাঙ্গুনিয়া (ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, প্রতিনিধি):

 

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের চারাবটতল এলাকায় গত মঙ্গলবার রাত সোয়া ৯টায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মাদ্রাসা ছাত্র আবু সুফিয়ান আরমান (১৮)। একই মোটরসাইকেলে থাকা স্কুল ছাত্র মো. আকিব (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আরমান দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় হযরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলেন। অপর নিহত আকিব লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলমশাহপাড়া হাজি বাড়ি এলাকার বাসিন্দা ও রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহরমুখী আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট