
মনিরুজ্জামান হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাট শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়ন জামায়াতে ইসলামী কার্যালয়ে, আলোচনা সভা ও দোয়া অনুস্টান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আয়োজকরা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং সাম্প্রতিক জুলাই আন্দোলন একে অপরের পরিপূরক, যা জাতির অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।

(২৬ মার্চ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট শরণখোলা উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে
বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস কেবল একটি ঐতিহাসিক অর্জনের স্মারক নয়, বরং তা দেশের জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। তারা উল্লেখ করেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা জামায়াতের আমির,মাওলানা রফিকুল ইসলাম কবির, ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আমিনী, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত