1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

বিএনপি সনাতনী ভোট পেয়েছে যার বেশির ভাগ ছিলো অন্যদলের_প্রদীপ দেবনাথ.

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার//

 

রাজনীতি দেবেন না… যেখানেই অন্যায়, সেখানেই প্রতিরোধ! খুলনা শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও বিএনপি-সংশ্লিষ্ট নেতা ডা. প্রদীপ দেবনাথ।ডা. প্রদীপ দেবনাথ বলেন. বিএনপি অনেক আসন পেলে ও ভোটের মাঠে নারী ভোট অনেক কম পেয়েছে।এখন উচিত গ্রাম পাড়া মহল্লায় মহিলা দল এর কমিটি করে ঘরে ঘরে নারীদের সাথে থাকা, সরকার যেহেতু আমাদের পক্ষে কথা বলা, তাদের সমস্যা সমাধান করা। তিনি আরও বলেন -বিএনপি অনেক অনেক সনাতনী ভোট পেয়েছে যার বেশিরভাগ ছিলো অন্যদলের,এখন বিএনপির উচিত গ্রাম পাড়া থেকে শুরু করে সনাতনী দের মূলদল এ স্থান দিয়া তাদের পাশে থেকে সনাতনীদের আস্থা অর্জন করা ও সকল সুখে দুঃখে পাশে থাকা এক কথায় সনাতনীদের নার্সিং করা। বিএনপির প্রত্যেক কমিটি তে সংখ্যালঘুদের স্থান দিতে হবে। সামনে সকল পর্যায় এর নির্বাচন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে আমি মনে করি।ডা. প্রদীপ দেবনাথ শুধু একজন ছোট বাচ্চাদের ডাক্তার নন —তিনি (খুলনা শিশু হাসপাতালের তত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ) যিনি রোগীর পাশে দাঁড়িয়ে শুধু চিকিৎসা করেন না, বরং মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তোলেন।রাজনীতি দেবেন না। যেখানেই অন্যায়, সেখানেই প্রতিরোধ। যত বড় মাস্তান বা নেতা হোক না কেন, অন্যায়ের শাস্তি হবেই। তবে শর্ত হলো—আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।এই কথা গুলো তিনি বলেছেন খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি হিসেবে-যেখানে তিনি শুধু উৎসব উদযাপন নয়, সমাজের সবার জন্য একটি মুক্ত, নিরাপদ ও সম্মান জনক পরিবেশ গড়ার কথা বলেছেন।জনগণের পাশে থাকা ডা. প্রদীপ দেবনাথ বিএনপির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত। তিনি বলেন-আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। সে যদি বিএনপির লোকও হয়, তার শাস্তি দ্বিগুণ হবে।এই কথাগুলো শুধু একটি বক্তব্য নয় -এটি একটি প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে।খুলনা শিশু হাসপাতালের সিনিয়র চিকিৎসক —বাচ্চাদের ডাক্তার -ডা. প্রদীপ দেবনাথ খুলনা শিশু হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত। তিনি শুধু চিকিৎসা করেন না-তিনি মানুষকে আশা দেন, সম্মান দেন, এবং তাদের পাশে দাঁড়ান।ডা. প্রদীপ দেবনাথকে খুলনার মানুষ খুব ভালোবাসেন। তিনি নিজ এলাকার মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন — কেউ অসুস্থ হলে তিনি নিজে গিয়ে দেখেন, কেউ সমস্যায় পড়লে তিনি পাশে দাঁড়ান।তিনি শুধু ডাক্তার নন —তিনি আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আশা এ কথা বলেন রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকার স্থানীয় বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম।ডা. প্রদীপ দেবনাথ আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করতে চান। তিনি বলেন-আমি আগামী নির্বাচনে কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা, তা এখনও বলতে পারি না। তবে আমি জনগণের পাশে থাকব, আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট