1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে নির্বাচনকালীন বিশেষ অভিযানে ৮৭ গ্রাম হেরোইনসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান 

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতিত্বের স্বীকৃতি : চট্টগ্রাম মডেল স্কুলের মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

 

আজ ২৬ ডিসেম্বর ২০২৫,চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী চট্টগ্রাম মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ,বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দারপাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা হাজী মুহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম এর সভাপতি মোল্লা মোঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এড. মোঃ জাহিদুল ইসলাম, কিন্ডারগার্টে এডুকেশন এসোসিয়েশন-কেয়া’র মহাসচিব মো.রফিকুল ইসলাম মল্লিক, বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির সভাপতি এম.মোরশেদ এম.,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনায়েত হোসেন, চট্টগ্রাম মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আরিফ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও চিকিৎসক আব্দুর রহমান সুমন,ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের (শাখা) প্রধান মিরাজ মাহমুদ, সুন্দরবন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রুবেল শেখ।সাংবাদিক শাহিন আলম, আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম,রুমানা পারভীন, মোহাম্মদ হোসাইন,কনিকা দাস, লাকি আক্তার,সুপন দেবনাথ, মেহেদী হাসান, লাকি দাস, মোমেনা আক্তার প্রমুখ ।
চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান স্বাগত বক্তব্যে বলেন,
‘শিক্ষা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও সৃজনশীলতার সমন্বিত বিকাশ। এই চেতনাকে ধারণ করেই চট্টগ্রাম মডেল স্কুল অতিক্রম করেছে তার গৌরবময় দুই দশক।’
এই মহতী আয়োজনের মূল আকর্ষণ ছিল বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান।


সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চট্টগ্রাম মডেল স্কুল শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুই দশকে অসংখ্য মেধাবী শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—যা এই বিদ্যালয়ের গর্ব ও প্রেরণার উৎস।
কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধকরণ ও সামাজিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও আবেগঘন। এটি শুধু একটি ফলাফল প্রকাশ বা সম্মাননা অনুষ্ঠানই নয়—বরং ছিল চট্টগ্রাম মডেল স্কুলের দুই দশকের অর্জন, স্বপ্ন ও ভবিষ্যৎ প্রত্যয়ের এক অনন্য প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট