
সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ ফ্রিপোর্ট মোড় এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী হকার্স দলের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রয়ারি রাত ৯টার সময় এ মানববন্ধনের আয়োজন করা। ইপিজেড থানা জাতীয়তাবাদী হকার্স দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী হকার্স দলের ইপিজেড থানার সভাপতি মোঃ নাজিম উদ্দিন রকি,সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম,মোঃজাহিদ,
মোঃবাবর,মোঃ লোকমান,
মোঃতারেক হাসান,মোঃ তৈয়ব,মোঃ জামাল,মোঃ আরিফ,
মোঃআলম,মোঃমফিজ,মোঃ মাসুদ মোঃ জুয়েল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও সমাবেশে হকার শ্রমিকরা চাঁদাবাজিদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, ফ্রিপোর্ট এলাকায় কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি ফুটপাত থেকে চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকৃতি করলে হকার শ্রমিকদের কে মারধর করা হয়েছে।


বক্তারা আরও বলেন, আমরা হতদরিদ্র পরিবারের সদস্য এবং ফুটপাতে ব্যবসা করে পরিবারের চাহিদা মিটানোর জন্য ফুটপাতে ব্যবসা করে আসছি।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান হকার্স মালিক শ্রমিকরা।