1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

পতেঙ্গা সমুদ্র সৈকতে পেশাগত সাংবাদিকদের ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা সম্পন্ন

ডেস্ক নিউজ:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

 

একঝাঁক পেশাদার সাংবাদিকদের সংগঠন বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পতেঙ্গা সমুদ্র সৈকতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আমিনুল হক শাহিনকে আহ্বায়ক এবং সাইদুর রহমান সাকিবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল হোসেন বাবলা, মোছলেহ উদ্দীন বাহার ও ফয়সাল হাসান। যুগ্ম সচিব হিসেবে রয়েছেন নেওয়াজ শরীফ, বেলাল উদ্দিন ও হাসান রিফাত।
এছাড়া সদস্য হিসেবে আছেন আলাউদ্দিন খোকন, জাকারিয়া হোসেন, আল আমিন রিফাত, রাইসুল রিফাত, মোঃ মামুন, মোঃ ইমরান, সামিম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সত্য সংবাদ ও সিক্সটিন বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ হারুন উর রশীদ এবং অপরূপ পতেঙ্গার অ্যাডমিন শেখ জাহিদ হাসান।
সভায় বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বন্দর ও পতেঙ্গা এলাকার সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট