1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

পটিয়ায় ভোটার ও সংখ্যালঘুদের ভয়ভীতির অভিযোগ জামায়াতের জরুরি সংবাদ সম্মেলনে ডা. ফরিদ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নগদ অর্থ বিতরণ ও নানা প্রলোভনের মাধ্যমে ভোট প্রভাবিত করার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ জানুয়ারি) পটিয়া পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফরিদুল আলম এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ইউনিয়নে ভোটারদের হুমকি, নগদ অর্থ বিতরণ এবং ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’কে ভোটের সঙ্গে শর্তযুক্ত করার চেষ্টা চলছে। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

ডা. ফরিদুল আলম সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা কামনা করেন। একই সঙ্গে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট