1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে মেধা বৃত্তি প্রদান–২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক আবু রায়হান। মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ এবং মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ফান্ডিং এর দাতা আমেরিকার প্রবাসী সৈয়দ নুরুজ জামান সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত এমডি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল হান্নান, আদিনা ফজলুল হক কলেজের অবঃ অধ্যক্ষ শহীদ উদ্দিন আল- হাসান ও কৃষিবিদ মোঃ আবুল হোসেন পাটোয়ারী । অনুষ্ঠানে কলেজের মোট ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে মোছাঃ রুমানা আফরোজ নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন এবং চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানের শেষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট