
জাহিদ হোসেন, ভ্র্যাম্যমান প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর)সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর ও সকল সরকারি, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৮ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও সকাল সাড়ে ৮ টায় দেয়াড়াস্থ গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ সহ কর্মকর্তাবৃন্দ। এর পরপরই দিঘলিয়া মুক্তিযোদ্ধা কমান্ড, দিঘলিয়া থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যগণ, উপজেলা প্রেসক্লাব, দিঘলিয়া প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, দিঘলিয়া থানা পুলিশ, আনসার সদস্য ফায়ার সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের সমন্বয়ে কুচকাওয়াজ ও স্কাউট সদস্য ও ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল সাড়ে ৯ টায় উপজেলা মাঠে আয়োজিত বিজয় মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং সাংবাদিকগণ সকল স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে কথা বলেন।

সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা। এর পরই অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। সকাল সাড়ে ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সন্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা প্রাথমিক কর্মকর্তা টি এম শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাক, উপজেলা সহকারী প্রগ্রামার ও বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাশ। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দিঘলিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, মসজিদ৷ মাদ্রাসা, রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন হাসপাতাল ও ইয়াতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।
বিএনপিঃ দিঘলিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে র ্যালী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিকের পরিচালনায় উক্ত বিজয় র ্যালীতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, ইকবাল শরীফ, গাজী জাকির হোসেন, মোজাম্মেল শরীফ, বিল্লাল মোল্যা, সাজ্জাদ হোসেন, আবুল কালাম আজাদ, কুদরত ই এলাহী স্পিকার, আঃ কাদের জনি, গাজী মনিরুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র ্যালী দিঘলিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মেলা চত্বরে এসে শেষ হয়। দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামাল আজাদ, কর্মপরিষদ সদস্য মুরাদুর রহমান, মোল্যা খলিলুর রহমান, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্যা শফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকত আকবর মোড়ল, গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আঃ কাদের প্রমুখ।