
বাবুল হোসেন বাবলা চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ”দক্ষিণ হালিশহর চেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আইয়ুব (৫৫) এর মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
নূরুল কবির মূসার সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা দাবা কমিটির সদস্য ও অত্র হালিশহর দাবা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ শাহেদ, চসিকের সাবেক প্রকৌশলী, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু ছিদ্দিক, সংগঠক মোঃ নূরুল আবছার, আলহাজ্ব মোঃ শফি, শিক্ষক মোঃ আব্দুল হামিদ, সংগঠক মোঃ শরীফ, মরহুম আইয়ুব এর পরিবারের সদস্যদের মধ্যে ছোট ভাই আশরাফ উদ্দিন আল-সাবা,দাবা ক্লাবের উপদেষ্টা সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ সেলিম, অর্থ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম হুজুর, সংগঠক মোঃ ইউনুছ, মোঃ আব্দুর রহমান বিশ্বাস, মোজাম্মেল হক।
দোয়া মাহফিল পরিচালনা করেন মোঃ আব্বাস উদ্দিন আশেকী ।
নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।