1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি নির্বাচিত এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

Md Shahidul islam
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি নির্বাচিত এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও নীতি নির্ধারণী পরিষদের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

দায়িত্বপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিফলিত করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

সংগঠনের সভাপতি মোছাম্মৎ আছিয়া খাতুন ও মহাসচিব আলমগীর গণি নবনির্বাচিত সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)-কে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর শাখা সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সভাপতি বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নির্দেশনা অনুসরণ করে চট্টগ্রাম মহানগরের সকল সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

উল্লেখ্য, এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের যতরকূল গ্রামের মরহুম ছৈয়দ আহমদ চৌধুরী মাষ্টার বাড়ীর সন্তান। তিনি অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম এস.এম. মহসিন চৌধুরী ও মোছাম্মৎ ফরিদা বেগমের মেঝ সন্তান।

দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, সম্মিলিত প্রয়াসেই সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট