
সোহরাব উদ্দিন জনিঃ ময়মনসিংহ বিভাগীয় প্রধান
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ ইউনিটের সভাপতি, সেক্রেটারি ও সংগঠনের প্রিয় সহকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি সাংবাদিক সোহরাব উদ্দিন জনি।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের ঐক্য ধরে রাখার বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা পেশাকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভা শেষে সংগঠনের অগ্রগতি ও সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আলোচনা সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।