1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে আইন শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বায়েজিদ জোয়ার্দার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে আইন শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার

চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যে অদ্য ২২ জানুয়ারি ২০২৬ ইং সকাল ১১:৩০ ঘটিকায় সরোজগঞ্জ বাজার সংলগ্ন সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্নহত্যা প্রবণতা প্রতিরোধ, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মিনহাজ উল ইসলাম

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রম নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। প্রতিটি বিটে দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারের নাম, পদবি ও সরকারি মোবাইল নম্বর প্রদর্শিত থাকায় সাধারণ জনগণ খুব সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারছেন এবং দ্রুত পুলিশি সেবা পাচ্ছেন।

তিনি আরও বলেন, নারী ধর্ষণসহ যেকোনো প্রকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা জরুরি। নির্যাতিত নারী ও শিশুর পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে এবং সাধারণ জনগণের সহযোগিতায় এসব অপরাধ নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত ভোটারদের উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে আহবান জানান।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট