
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ ইং ভোরে চুয়াডাঙ্গার অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সালমান হক (৩৬ এডি)–এর নেতৃত্বে একটি যৌথ অভিযান দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে রিকনের (৪০) পিতা আব্দুল সেলিম বসতবাড়ি থেকে একটি ইলেকট্রিক স্টান গানসহ একাধিক দেশীয় ধারালো অস্ত্র, একটি চাকু, একটি ব্যাটন এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—১টি রামদা, ১টি তোলোয়ার ও ১টি চাকু। এ ছাড়া ১টি ইলেকট্রিক স্টান গান, ১টি ব্যাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।