1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা

চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে পচা ও নিম্নমানের খেজুর মজুত,দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে পচা ও নিম্নমানের খেজুর মজুত,দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে রমজান মাসকে ঘিরে পচা ও নিম্নমানের খেজুর মজুতের দায়ে এক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানে ৩০ কেজি নিম্নমানের ও পচা খেজুর মহানন্দা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।

পাশাপাশি ভেজাল ৭৫ কেজি গুড়, ৪ কেজি অননুমোদিত রং এবং শিশুখাদ্যের সাথে খেলনা রাখার অপরাধে ২ হাজার টাকার পণ্য ধ্বংস করা হয়।শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা যায়, রমজান মাসকে ঘিরে পুরাতন বাজারে মেসার্স এনামুল এন্টারপ্রাইজে মজুত করা খেজুরের দোকানের গোডাউনে পচা ও নিম্নমানের খেজুর পাওয়া যায়। যা খাওয়ার অনুপযোগী। তাই জরিমানার পাশাপাশি এসব খেজুর বিনষ্ট করা হয়েছে। এছাড়াও একই এলাকায় আরেকটি দোকানে গুড়ে ভেজাল পাওয়া যায়। প্রায় ৭৫ কেজি গুড় বিনষ্ট করা হয়। অভিযানে একটি বেকারি প্রস্তুতকারক ফ্যাক্টরিতে কেক ও বিস্কুট তৈরিতে ব্যবহার করা অননুমোদিত ৪ কেজি রং নষ্ট করা হয়। এছাড়াও শিশুখাদ্যের সাথে খেলনা রাখার দায়ে এসব ২ হাজার টাকার পণ্য নষ্ট করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট